ব্রেকিং নিউজ
সাংবাদিকদের হুমকি দেওয়ায় ভূমি নায়েবের বিরুদ্ধে জাভবার তীব্র প্রতিবাদ, কঠোর ব্যবস্থা দাবি অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে কটাক্ষ পরীমনির, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাল নেটদুনিয়া মালিকানা পরিবর্তনেও কাটেনি সংকট, বেতন না পেয়ে হতাশ কালবেলার কর্মীরা ‘দণ্ডের মুখোমুখি হতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতেই হবে’—আল জাজিরার নিবন্ধ ইউটিউব থেকে আয় করতে লাগবে দ্বিগুণ যোগ্যতা! ২০২৭ থেকে কার্যকর নতুন ৩ শর্ত দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগ ছাত্রলীগের ১৬ নেতাকর্মী আটক
×

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩/১১/২০২৬, ২:৩৮:০৭ PM

অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে কটাক্ষ পরীমনির, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাল নেটদুনিয়া

ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে পরীমনির তির্যক স্ট্যাটাস; ‘আগে নিজের সঙ্গে ক্লিয়ার হন’ বলেও দিলেন খোঁচা ব্র্যান্ড প্রমোশন নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসের মন্তব্যের জেরে এবার সরাসরি কটাক্ষ করলেন আরেক চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অপু বিশ্বাসকে উদ্দেশ করে তির্যক মন্তব্যের পাশাপাশি ‘পরগাছার রানি’ বলেও বিদ্রূপ করেছেন তিনি।

ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে পরীমনির তির্যক স্ট্যাটাস; ‘আগে নিজের সঙ্গে ক্লিয়ার হন’ বলেও দিলেন খোঁচা ব্র্যান্ড প্রমোশন নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসের মন্তব্যের জেরে এবার সরাসরি কটাক্ষ করলেন আরেক চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অপু বিশ্বাসকে উদ্দেশ করে তির্যক মন্তব্যের পাশাপাশি ‘পরগাছার রানি’ বলেও বিদ্রূপ করেছেন তিনি। দুই নায়িকার এমন পাল্টাপাল্টি অবস্থান ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।সম্প্রতি এক ভিডিও বার্তায় অপু বিশ্বাস বলেন, লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে যান না। তাঁর এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এবার সেই বক্তব্যের জবাব দিতেই সরব হলেন পরীমনি।

নিজের স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্য মতে—একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’এরপর অপু বিশ্বাসকে আরও কটাক্ষ করে পরীমনি লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XDi।’



পরীমনির এই স্ট্যাটাস প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ তাঁর বক্তব্যকে অপু বিশ্বাসের মন্তব্যের পাল্টা জবাব হিসেবে দেখছেন, আবার কেউ দুই অভিনেত্রীর এমন ব্যক্তিগত আক্রমণাত্মক অবস্থান নিয়ে সমালোচনা করছেন।ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার যোগ্যতা নিয়ে শুরু হওয়া আলোচনা শেষ পর্যন্ত দুই চিত্রনায়িকার কথার লড়াইয়ে রূপ নিয়েছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে অপু বিশ্বাস ও পরীমনি।